সর্বশেষঃ
গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সিরিয়ায় ৩৩ তুর্কি সেনা নিহত

দূরবীণ নিউজ ডেস্ক :
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। শুক্রবার তুরস্কের এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

এ বিষয়ে জরুরি নিরাপত্তা বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। আর ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গের সাথে টেলিফোনে কথা বলেন তুর্কি পরররাষ্ট্রমন্ত্রী।

২০১৬ সালে সিরিয়ায় সেনা মোতায়েনের পর এটিই ছিল তুরস্কের জন্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

সিরিয়ার ইদলিবের সীমান্তবর্তী তুরস্কের হাতয় প্রদেশের গভর্নর রাহমি দোগান জানান, বৃহস্পতিবারের বিমান হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩৯ জন।

আহতদেরকে তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া তুরস্কের পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ও এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ানের সাথে হামলার বিষয় নিয়ে কথা বলেছেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে এ পর্যন্ত সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের কমপক্ষে ৫০ জন সেনা নিহত হয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12