সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সারাদেশে করোনায় একদিনে মৃত্যু ২১, নতুন শনাক্ত ২,১৩৯ জন

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত ২ হাজার ১৩৯ জন। বর্তমানে সারাদেশে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২১৫ জন।আর মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২১৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে এক জন ও রংপুর বিভাগে তিন জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২০ জন। বাড়িতে এক জন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৮ হাজার ৫৬৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৭০ জন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12