সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় আরো ২৩৯ জনের মৃত্যু

ফাইল-- ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১৫ হাজার ২৭১ জনের শরীরে।
সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। শনাক্তের হার ২৯.২১ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১৪ হাজার ৩৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১১৬ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন এবং নারী ৬ হাজার ৫০৫ জন। এদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৬ জন। এছাড়া চট্টগ্রামে ৫৭, রাজশাহীতে ১৩, খুলনায় ৪৫, বরিশালে ১৪, সিলেটে ১৪, রংপুরে ১১ ও ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং গত ১৯ জুলাই মৃত্যু হয় ২৩১ জনের।

এছাড়া বুধবার (২৮ জুলাই) শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে। এর আগে সোমবার (২৬ জুলাই) করোনা শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন। তার আগে সর্বোচ্চ সংখ্যাটি ছিল গত ১৩ জুলাইয়ের (১৩ হাজার ৭৬৮ জন)।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12