সর্বশেষঃ
ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সারাদেশে একদিনে করোনায় নতুন ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত- ১,৬৬৬ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জনের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃতদের মধ্যে ৩৫ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, বরিশালে ১ ও সিলেটে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ‌্যে ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬০ বছরের ওপরে ১৯ জন রয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12