সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সাবধান, করোনার মধ্যেও দুর্ষর্ধ ডাকাতি: টঙ্গীতে অস্ত্রের মুখে সর্বস্ব লুট

দূরবীণ নিউজ ডেস্ক :
সাবধান, করোনার মধ্যেও শুরু হয়েছে দুর্ষর্ধ ডাকাতি। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি লুটে নিচ্ছে সোনাগহনা ও নগদ টাকা পয়সাসহ সর্বস্ব ।
ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাট জিনিসপত্রও লুট করে নিয়ে যাচ্ছে।

এমনি এক ঘটনার খবর পাওয়া গেছে, রাজধানীর উপকণ্গণ্ঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় দুর্ষর্ধ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের আটকিয়ে রেখে সোনাগহনা ও নগদ টাকা পয়সাসহ সর্বস্ব লুট করে নিয়েছে।

জানা গেছে, রাত আড়াইটার দিকে সাতাইশ এলাকার মোতাহার হোসেন খানের দ্বিতীয় তলায় রানা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাত দল। ডাকাতরা বাড়ির মালিক মোতাহার খানকে প্রথমে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।

এর পর একে একে সকল কক্ষে ঢুকে পরিবারের নারী-শিশুসহ সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান হিনিসপত্র লুটে নেয়। ডাকাতরা খুচরা টাকা ও কয়েনসহ ছোট খাট জিনিসপত্রও লুট করে করে নেয় বলে বাড়ির মালিক মোতাহার খানের একজন প্রতিবেশী জানান।

এব্যপারে টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই সাইফুল গণমাধ্যমকে বলেন, আমিও ডাকাতির ঘটনাটি শুনেছি। আমাদের একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে আছেন, তিনি থানায় ফিরলে বিস্তারিত জানানো যাবে।
এব্যাপারে ওই বাড়ির ভিটটিম মোতাহার খানের একজন আত্মীয় গণমাধ্যমকে বলেন, জীবনে এমন দুর্ধর্ষ ডাকাতি দেখিনি। ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাট জিনিসপত্রও লুট করেছে। পুলিশের উপস্থিতিতে লুণ্ঠিত জিনিসপত্রের তালিকা প্রস্তুত হচ্ছে বলেও তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12