সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সাকিবের আবেগঘন স্ট্যাটাস বিশ্ব ভালোবাসা দিবসের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ক্রিকেট অঙ্গনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার বিশ্ব ভালোবাসা দিবসে পরিবারের প্রতি নিজের ভালোবাসা জানিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন।

আইসিসি কর্তৃক দেয়া নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট মাঠ থেকে অনেক দূরে রয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকেটবিহীন তার এ সময়টা কাটছে কিছু বিজ্ঞাপনী কাজ করে এবং একমাত্র কন্যা আলায়না হাসান অব্রিসহ পরিবারের সঙ্গে মূল্যবার মুহূর্ত কাঁটিয়ে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসেবে দাবি করেছেন তিনি।

সাকিব তার স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা একটি ছবি আপলোড করে লিখেছেন, পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ।

জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।

তিনি আরও লিখেছেন, ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি।

বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12