সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সাংবাদিক রাসেলকে হত্যার হুমকি, ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) অর্থ সম্পাদক ও ‘অনলাইন নিউজ পোর্টাল সংযোগ নিউজের ‘
বিশেষ প্রতিনিধ আবু হেনা আখতার হোসেনকে (আবু হেনা রাসেল) প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।

জানা গেছে, গত ৮ জুলাই ধামরাইয়ের বংশকান্দা গ্রাম থেকে ২৫ ভরি স্বর্ণসহ স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে অবস্থিত মাতৃজেমস জুয়েলার্সের মালিক সৈকতের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।

গত ২৪ জুলাই দুপুরে স্বর্ণ চোরাচালান নিয়ে প্রতিবেদন তৈরি করতে স্বর্ণ ব্যবসায়ী সৈকতের মোবাইলে (০১৬২৩ ০৫৯১৭৬) ফোন করেন আবু হেনা রাসেল। নিজের পরিচয় দিয়ে স্বর্ণ চোরাচালানের সঙ্গে সৈকতের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলেই আবু হেনা রাসেলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন স্বর্ণ ব্যবসায়ী সৈকত।

শুধু তাই নয়, ক্র্যাব অর্থ সম্পাদক আবু হেনা রাসেলকে ভুয়া সাংবাদিক সিন্ডিকেটের সদস্য উল্লেখ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি। আবু হেনা রাসেল তার জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২৯ জুলাই) ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যার হুমকি ও হয়রানি মত প্রকাশের পরিপন্থী। এতে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন।
বিবৃতিতে ক্র্যাব নের্তৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12