সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সাংবাদিক দোলনকে হুমকির ঘটনায় ডিআরইউর নিন্দা

দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলনকে দুর্বৃত্তরা চাঁদার দাবীতে মোবাইল ফোনে হুমকি দিয়েছে।

আর এ ঘটনায় রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।

বৃবিতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর (শনিবার ) দুপুর দেড়টায় আরিফুর রহমান দোলনকে ০১৯২৩৭৬৬৩০৩ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি বলেন এই লন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভাইয়ের সাথে কথা বলেন, ‘শাহাদাত ফোন নিয়ে বলেন আমার পোলাপান বিপদে আছে, কয়েকজন অসুস্থ আছে।

আমারে কিছু টাকা-পয়সা দেন। এসময় আরিফুর রহমান তার পরিচয় দিলে শাহাদাত বলেন, আপনি সাংবাদিক তাই কী? আমি তো আর কয়েক লাখ বা কোটি টাকা চাইনি। কত দিতে পারবেন কন? কারণ আমাদের অনেক টাকা লাগবে। আধা ঘন্টার মধ্যে টাকা দেন। না হলে খবর আছে।’এরপর প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখায় এবং বলে সে যেন বাড়াবাড়ি না করে। টাকা পাঠিয়ে দেয়ার জন্য মোবাইলে দুটো বিকাশ নম্বর পাঠিয়ে দ্রুত বিকাশ করতে ফোন করে। তা না করলে খবর আছে বলেও হুমকি দেওয়া হয়। এ বিষয়ে রমনা মডেল থানায় জিডি করা হয়েছে (নম্বর-১৪৪৫, তাং- ২৩/১১/২০১৯)।

ডিআরইউ নেতৃবৃন্দ, আরিফুর রহমান এর হুমকিদাতাদের দ্রæত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12