সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সব হোটেল মালিককে ‘নগর কর’ পরিশোধের আহবান ডিএনসিসি মেয়রের

দূরবীণ নিউজ প্রতিনিধি :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম তার এলাকায় অবস্থিত পাঁচতারকাসহ সব ধরনের হোটেল মালিককে দ্রুত নগর কর পরিশোধের আহবান জানিয়েছেন। কারণ সরকার নির্ধারিত নগর কর না দিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সিটি কর্পোরেশন আদর্শ কর তফসলি অনুযায়ী হোটেল মালিকরা নগর করের আওতাভুক্ত এবং এটি পরিশোধ করতে বাধ্য। সিটি কর্পোরেশনের সার্ভিস এলাকায় অবস্থিত সবাইকে এই কর পরিশোধ করতে হবে। কারো কোনো বকেয়া রাখার সুযোগ নেই।’

সোমবার বিকালে (৪ জুলাই) রাজধানীর গুলশান-২ নগরভবনে ৩, ৪, ৫ তারকা হোটেল মালিকদের সাথে আয়োজিত রাজস্ব সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিগত সময় এই কর পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা কেউ আমলে নেয়নি। সরকার নির্ধারিত পৌর কর না দিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না।’ এসময় তিনি অবিলম্বে সবার বকেয়া করসহ সব ধরনের কর পরিশোধের আহ্বান জানান।

উল্লেখ্য, সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হোটেলে অবস্থানকারীর নিকট থেকে কক্ষের ভাড়ার উপর সর্বোচ্চ ৫ শতাংশ কর আদায়ের বাধ্যবাধকতা রয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12