সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সব শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

দূরবীণ নিউজ নিউজ ডেস্ক:
দেশে আবার করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো সরকার। এ ধাপে আপাতত দুই সপ্তাহের জন্য দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এরই মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নতুন কয়েক দফা বিধি-নিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ জানুয়ারি) জারি হওয়া পরিপত্রে বলা হয়, আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকে ২০২০ সালের মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এরপর বেশ কয়েক ধাপে ছুটি বাড়িয়ে প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশে ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিপাঠদান শুরু হয়।

দীর্ঘ এই সময়ে টেলিভিশনের পাশাপাশি অনলাইনে ক্লাস চালু রাখা হয়। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি আলোচনায় আসে। অবশ্য শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিয়ে সীমিত পরিসরে শ্রেণিপাঠদান চালু রাখার কথা বলে আসছিলেন শিক্ষামন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংক্রমণের হার বেড়ে গেছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। এই মুহূর্তে সংক্রমণ নিয়ন্ত্রণ জরুরি। আমরা প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

দুই সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কিংবা বন্ধ রাখার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12