সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

দূরবীণ নিউজ প্রতিবেদক

কুমিল্লায় দুর্গাপূজার সময় মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনার জেরে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস গত ২১ অক্টোবর রিটটি দাখিল করেছেন। আবেদনে হামলার বিষয়ে বিভিন্ন পত্রিকায় পকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

রিট আবেদনে বিচার বিভাগীয় তদন্ত ছাড়াও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।

পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশ প্রধান, বিটিআরসির চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, ফেনীর ডিসি-এসপিসহ ১৯ জনকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী অনুপ কুমার সাহা ।’
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12