সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

রিজেন্ট গ্রুপের সাহেদের কাছ থেকে ‘অনেক তথ্য’ পেয়েছে র‌্যাব

দূরবীণ নিউজ প্রতিবেদক:
র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, করোনার নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের ‘অনেক তথ্য’ পেয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যন মো. সাহেদের কাছ থেকে ।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর সেখান থেকে হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় আনা হয়। এরপর উত্তরায় তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বিকালে রিজেন্ট সাহেদের আটকের বিষয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব।

উত্তরার র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, সাহেদ অনেক কিছু বলেছেন। তবে তদন্তের স্বার্থে তা বলা যাবে না।
গ্রেফতারের আগে সাহেদ এতদিন কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে ছিলেন কিনা- এমন প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, তাকে কেবল গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানা যাবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12