সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

রাশিয়ার প্রধানমন্ত্রীসহ সরকারের পদত্যাগ

দূরবীণ নিউজ ডেস্ক :
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক স্টেট অফ দ্য নেশনের বক্তৃতা দেয়ার কিছুক্ষণ পরই এই ঘোষণা দেয়া হয়।

এর আগে পদত্যাগ গ্রহণ করে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত মন্ত্রীদের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সূত্র : ডয়চে ভেলে ও দ্য গার্ডিয়ান।

বুধবার (১৫ জানুয়ারি) তিনি এবং তার সরকার পদত্যাগের ঘোষণা করেন মেদভেদেভ। এসময় সরকারের কার্যক্রমে তিনি নিজে সন্তুষ্ট বলেও দাবি করেন। এর আগে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য রাশিয়ায় নির্বাচনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট পুতিন।

প্রেসিডেন্ট পুতিনের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয় রাশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে। ২০১২ সাল থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।

মেদভেদেভকে তার দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট পুতিন ধন্যবাদ জানালেও তার মন্ত্রিসভা অভিষ্ট লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারেনি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দিমিত্রি মেদভেদেভের মন্ত্রিসভাকে দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার অন্য আরেকটি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, রুশ সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি সেক্রেটারি পদ তৈরি করার পরিকল্পনা করছেন পুতিন। মেদভেদেভকে পদটি অফার করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12