সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

রাজধানীর অধিকাংশ এলাকা বৃষ্টিপাতে পানির নিচে

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অতিভারী বৃষ্টিতে ডুবছে অধিকাংশ এলাকার রাস্তা, গলিপথ, দোকান পাঠ, ও নিম্মাঞ্চলের বাসাবাড়ি। ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা ‘অতিভারী বর্ষণ’ হিসেবে গণ্য হয়। মানুষের কষ্ট্রের যেন শেষ নেই।

এই ধারাবাহিকতায় আজ রোববারও (১২ জুলাই) সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে এবং আগামী কয়েক ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং সে সময় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ১৯ মিনিটে সূর্য উদয় হবে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12