সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

রাজধানীতে একদিনে ২৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীতে বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২৩২জন এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একই সময়ে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকায় নতুন ডেঙ্গু রোগী ৫৬ জন ভর্তি হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় সারাদেশে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৬৭ জন ও ঢাকার বাইরে হাসপাতালে ১৮৯ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৩২ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৯৮ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৩৪ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৮৯ জন ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ১৫৩ জন রোগী ভর্তি হন।

তাদের মধ্যে মারা গেছেন ৫৭ জন। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12