সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্তদের ঋণ বিতরণে স্থানীয় কৃষি ঋণ কমিটিকে সম্পৃক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি, খামারি এবং উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি মোকাবেলায় ঋণ বিতরণে জেলা ও উপজেলায় বিদ্যমান কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গত ১০ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বরাবর পাঠিয়েছে মন্ত্রণালয়।

গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন।
তিনি আরো জানান, কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে চিঠিতে।

ঋণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সংযুক্ত করা হলে প্রান্তিক খামারিরা উপকৃত হবে এবং এ কর্মসূচি সফল হবে বলেও চিঠিতে জানিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে আরো জানানো হয়েছে, প্রান্তিক পর্যায় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কীম গঠন ও পরিচালনা নীতিমালা ঘোষণা করলেও প্রান্তিক চাষি, খামারি ও উদ্যোক্তাগণ স্থানীয় ব্যাংক থেকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সহযোগিতা পাচ্ছেন না। ঋণ বিতরণে দেখা দিচ্ছে সংশয়। এতে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

এ পরিস্থতিতে প্রকৃত চাষি, খামারি ও উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তির সুবিধার্থে স্থানীয় কৃষি ঋণ কমিটিকে সম্পৃক্ত করার এ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রকৃত চাষি, খামারি ও উদ্যোক্তারা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হলে মৎস্য ও প্রাণিসম্পদ খাত মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর উদ্দেশ্যে সফল হবে না বলে মনে করছে মন্ত্রণালয়।  # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12