সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মেয়র তাপসের নির্দেশ, বাসা বাড়িতে মশার লার্ভা পেলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের নির্দেশে বাসা, বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পেলেই জরিমানা আদায় কর হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসসিসিতে বিশেষ অভিযানের ২৩তম দিনে নির্বাহী ম্যাজিস্টেট কাজী মোঃ ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১৭ নং ওয়ার্ডের নীলক্ষেত এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে অভিযান পরিচালনা করেন।

তিনি ২৮টি স্থাপনা পরিদর্শন করেন । ওইসময় ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়ে ১টি মামলা দায়ের করেন ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

জানা যায় অঞ্চল-৪ এর আগামসি লেন ও বংশাল এলাকায় ডিএসইসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৬টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে বৃহস্পতিবার ডিএসসিসির উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন । অভিযানকালে তিনি ফুটপাতের দু’টি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেন এবং দু’টি মামলা দায়েরের করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আজ সব মিলিয়ে ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালতের ৫টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12