সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

মুহিউদ্দিন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

দূরবীণ নিউজ ডেস্ক :
ড. মাহাথির মোহাম্মদের পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন । অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ড. মাহাথির মোহাম্মদের দল পার্তি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার সভাপতি তিনি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজার দফতর থেকে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ইস্তানা নেগারায় শপথ নেবেন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন। শনিবার বিবৃতিদাতা দি কম্প্রোলার অফ দি রয়েল হাউসহোল্ড দাতুক আহমদ ফাদিত শামসুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, সকল রাজনৈতিক নেতা, সংসদে স্বতন্ত্র সদস্যদের মতামত বিশ্লেষণ করে রাজার এটা প্রতীয়মাণ হয়েছে যে, মুহিউদ্দিনের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে।

সর্বশেষ দু’জন এ পদের জন্য মনোনীত হয়েছিলেন। মুহিউদ্দিনকে সমর্থন দিয়েছিল উমনু ও পাস জোট এবং মাহাথির মোহাম্মদকে সমর্থন দিয়েছিল পাকাতান হারাপান জোট। এ জোটে রয়েছেন এ পদের আরেক দাবিদার আনোয়ার ইব্রাহিম। সর্বশেষ তিনি মাহাথির মোহাম্মদকে সমর্থন দিয়েছিলেন। # সূত্র : দি নিউ স্ট্রেইট টাইমস, মালয় মেইল, দ্য স্টার মালয়েশিয়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12