সর্বশেষঃ
আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে সারাদেশে অপেক্ষাকৃত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা করে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মাধম্যে “উপহার” হিসেবে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সিলেট সদর উপজেলার শাহপরান, খাদিমপাড়া, টুলটিকর, মিরাপাড়া, বালুচর পয়েন্ট, আরামবাগ, সোনার বাংলা, বালুচর, জোনাকী, আলুরতল এলাকায় এসব মুক্তিযোদ্ধা পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য শহীদ সন্তান ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নূরুল হকের কন্যা জোবায়দা হক অজন্তা, সহসভাপতি ওমর ফারুক সাগর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আল-আমিন মৃদুল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভিডিও কনফারেন্সে স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারে দিক নির্দেশনা দেন।

নেতৃবৃন্দ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে এসব উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার আহ্বান জানান। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মানও যাতে অক্ষুন্ন থাকে, এদিকেও বিশেষ নজর রাখতে হবে।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবন, আটা, সাবান ও ডিটারজেন্ট সরবরাহ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট সরবরাহ কার্যক্রম সমন্বয় করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান – এর সদস্য মোছাব্বির মোহাম্মদ মুছা, সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক জবরুল হাসান, মহানগর আমুসের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12