সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে ১,৭০০ জন করোনায় মৃত্যু

রবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে সংক্রামতি হচ্ছে। অ স্বভাবিক গতিতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক হাজার ৭০০ জন। খবর আল জাজিরার ।

যুক্তরাষ্ট্রে শনিবার (২৮ মার্চ) সকাল পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে এক লাখ ৪ হাজার। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে এমনই জানা যাচ্ছে। আক্রান্তের সংখ্যায় শীর্ষে এখন মার্কিন যুক্তরাষ্ট্র।

সুস্থ হওয়া রোগীর সংখ্যাও খুব একটা সন্তোষজনক নয়। লক্ষাধিক আক্রান্তের মাঝে যুক্তরাষ্ট্রে সুস্থ রোগীর সংখ্যা মাত্র ২ হাজার ৫২৫ জন।

এদিকে ইতালিতে এখনো লাগাম ছাড়া পরিস্থিতি বিরাজ করছে । এখন পর্যন্ত সারাবিশ্বে সর্বোচ্চ মৃতের সংখ্যা ইতালিতে। সংখ্যাটি ৯ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় ইতালিতে মারা গেছেন ৯১৯ জন রোগী। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন লাখ ছুই ছুই। ইতালিতে ৮৬ হাজার মানুষ এখন যুদ্ধ করছে এই প্রাণঘাতী ভাইরাসে।

ইউরোপের অবস্থাও খুব একটা ভালো নেই। স্পেনে ৬৫ হাজার ৭১৯ জন আক্রান্ত ও মারা গেছেন ৫ হাজার ১৩৮।
তবে করোনাভাইরাসের আতুড়ঘর চীন এখন নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন কোনো আক্রান্তের সংখ্যা জানা যায়নি। যদিও দেশটিতে আবারো বিদেশিদের সমাগম বাড়ছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী বর্তমানে কোভিড-১৯ ‘এ সর্বমোট ৫ লাখ ৯৭ হাজার ২৬৭ জন আক্রান্ত ও সুস্থ হয়েছে ১ লাখ ৩৩ হাজার। তবে সারাবিশ্বে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৩৬০ জন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12