সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে সরকারি চাল আত্মসাৎ ২ ডিলার গ্রেফতার, দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা বাজারে এবং জার্মিতা ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দুই ডিলারকে চাল আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে প্রশাসন । আসামি দুই জন হলেন, মোঃ আবু বকর সিদ্দিকী সিংগাইর,মানিকগঞ্জ এবং মোঃ রফিকুল ইসলাম সিংগাইর ,মানিকগঞ্জ ।

বুধবার (১৫ এপ্রিল ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে ই্ তথ্য জানান।

তিনি আরো জানান, আসামি মোঃ আবু বকর সিদ্দিকী সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিযুক্ত হয়ে ধল্লা বাজার খাদ্যবান্ধব কর্মসূচির মোট ৪৮৭০ কেজি চাল আত্মসাৎ করেছেন ।  ডিলার আবু বকর  সিদ্দিক ধল্লা  ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ।

এই অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা-০২ জেলা কায়ালয়ের একটি মামলা দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম।

দুদক কর্মকর্তা জানান, অপর আসামি মোঃ রফিকুল ইসলাম বিরুদ্ধে সিংগাইর থানার জার্মিতা ইউনিয়নের দড়িরাজনগর সাকিনের মোড়ে জনৈক সলে বিশ্বাসের ভাড়াকৃত দোকানের খাদ্যবান্ধব কর্মসূচির মোট ১৮০ কেজি সরকারি চাল আত্মসাৎ করেন। এই অভিযোগে তার বিরুদ্ধে দুদকের ওই কর্মকর্তা বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন। সরকারি চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় প্রশাসন ওই দুই ডিলারকে গ্রেফতার করেছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12