সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মাওলানা মামুনুল হক রিমান্ড শেষে কারাগারে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বহুল আলোচিত হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়।

সোমবার (১০ মে) দুপুরে এ মামলার রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৪ মে) রিমান্ড শেষে মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে পল্টন থানায় নাশকতার আরেকটি মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12