সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মশক নিয়ন্ত্রণে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: মেয়র আতিকুল ইসলাম

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মশক নিয়ন্ত্রণে কার‌ও উপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত “বিশ্ব মশক দিবস-২০২১” উপলক্ষ্যে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন” যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মোঃ আতিকুল ইসলাম বলেন, মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে। ডিএনসিসি মেয়র মশক নিধন কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ মশক কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে, এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তদারকির নির্দেশ দেন।

তিনি ডিএনসিসি এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদেরকে পত্র দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ডিএনসিসি মেয়র বলেন, নগরীর মশার হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।
মোঃ আতিকুল ইসলাম নগরবাসীর কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে সকলকে অধিকতর আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12