সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

মর্যাদাবোধকে প্রতিষ্ঠার মধ্য দিয়েই নারীমুক্তি আসবে: বাংলাদেশ ন্যাপ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস ৮মার্চ উপলক্ষে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তারা বলেন ,বর্তমানে মুক্ত বাণিজ্যের জগতে নারীরা পণ্য হয়ে যাচ্ছে। এর থেকে মুক্তি বড় জরুরি। এ মুক্তির জন্য প্রয়োজন আমাদের মানসিক পরিবর্তন। রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক কাঠামোর পরিবর্তন আর বহুযুগ লালিত সংস্কার আর অভ্যাসের দাসত্ব থেকে মুক্তি। তবেই হয়তো আসবে আমাদের কাঙ্খিত মুক্তি।

শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে তারা বলেছেন, বাঙালি নারীর উন্নয়নে এবং সমাজের কুসংস্কার ও পশ্চাতপদতা দূরীকরণে রাজনৈতিক দলগুলোকে আরো সক্রিয় ভূমিকা রাখা উচিত। মনে রাখতে হবে নারীর অধিকার আজও পূর্ণ বাস্তবায়ন হয় নাই।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আগেই বলেছেন, ‘পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী-পুরুষ সমতার লক্ষ্য অর্জনের পথে সামাজিক দৃষ্টিভঙ্গির পশ্চাৎপদতার অমানিশা কেটে পরিপূর্ণ আলোর পথে এগিয়ে যাক সোনার বাংলা-এবারের আন্তর্জাতিক নারী দিবসে এই হোক প্রত্যাশা।

নেতৃদ্বয় বলেন, মানব জীবনের মর্যাদাবোধকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই নারীমুক্তি আসবে। মানসিক দাসত্ব বড় কঠিন। এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে। নারীদের নিজস্ব সদগুণরাশি ও মূল্য সম্পর্কে সচেতন হতে হবে। জ্ঞান অর্জন, আত্মসংযম, শ্রমনিষ্ঠা, আদর্শের প্রতি নিষ্ঠা, সেবা, ক্ষমতায়ন তার সঙ্গে থাকবে দৃঢ়তা, প্রতিবাদ ও প্রতিরোধ। প্রতিবাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে।

তারা বলেন, আইন আছে, প্রচার আছে, তারপরও পণপ্রথার শিকার হয় বহু বধূ পারিবারিক হিংসার বলি হয়, কিশোরী কন্যা, বৃদ্ধা মাসহ আরও নানা সম্পর্কের পানিতে আবদ্ধ নারী। নিরাপত্তাহীনতায় ভোগে মেয়েরা। একুশ শতকের পৃথিবী মেয়েদের আজও নিরাপত্তা দিতে পারেনি। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12