সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মতিঝিল এলাকায় ভোট চাইতে গিয়ে আবেগাপ্লুত নৌকার প্রার্থী তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকার মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস রাজধানীর আরামবাগে ৯২ নম্বর বাড়িতে ভোট চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। কারণ ওই বাড়িতেই শিশুকালে থেকেছেন, খেলেছেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) মতিঝিলে নটরডেম স্কুলের পাশে নির্বাচনী প্রচার শুরু করেন তাপস। এরপর ওই এলাকার বিভিন্ন অলিতে-গলিতে প্রচার চালান তিনি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদে কামরান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে ওই বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ান মেয়র প্রার্থী তাপস। কিছুক্ষণের জন্য যেন ফিরে যান তার সেই শৈশবে, খুঁজে ফিরেন সেই দিনগুলোর স্মৃতি। মনে কী করতে পেরেছেন কিছু? পেরেছেন।

কেননা পুরনো সেই দিনগুলো কী ভোলা যায়? তাইতো সেই বাড়ির লোকজনকে জড়িয়ে ধরেন, কথা বলেন। কেমন আছেন তারা সেই খোঁজ নিয়েছেন। বাড়ির মুরব্বীরাও তাকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। মাথায় হাত দিয়ে দোয়া করেন, দীর্ঘায়ু কামনা করেছেন।

আর আবেগাপ্লুত তাপস যেন কিছুক্ষণের জন্য ফিরে গেলেন শৈশবে! নেতাকর্মী দেখলেন সেই দৃশ্য। তারাও আবেগাপ্লুত হয়ে পড়লেন দৃশ্য দেখে।

শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পর পরিবারের সঙ্গে ওই বাড়িতে শৈশবের দিনগুলো কেটেছে ওনার (শেখ ফজলে নূর তাপস)।

ওনার দাদা, বাবা শেখ ফজলুল হক মনির সঙ্গে দীর্ঘদিন ওই বাড়িতে থেকেছেন তিনি। বসবাসের জন্য ধানমন্ডিতে স্থানান্তর হওয়ার আগে ওই বাড়িতেই তার দিনগুলো কেটেছে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12