সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়া জ্বলছে

দূরবীন নিউজ ডেস্ক :
ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। প্রচন্ড বাতাসের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলেগেছে। গত ২৪অক্টোবর লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র / বাসস।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, নগরীর প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটার কাছে কথিত টিক ফায়ার দুপুরের পরপরই ছড়িয়ে পড়ে দ্রুত ৫ হাজার হেক্টর ভূমি গ্রাস করে ফেলেছে।

এ দাবানলে অনেক ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে এবং এর দ্রুত বিস্তার ঘটতে থাকায় বাধ্য হয়ে প্রধান একটি মহাসড়ক ও আরো অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারে প্রায় ৫শ’ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘আমরা এখন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলের লোকজনকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকুল আবহাওয়া অর্থাৎ দমকা হাওয়া, উচ্চ তাপমাত্রা ও কম আদ্রতা বিরাজ করায় এ রাজ্যের বিস্তৃত এলাকা দাবানলের কবলে ছড়িয়ে পড়তে পারে বলে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12