সর্বশেষঃ
গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার গ্রেফতার

একে আজাদ, দূরবীণ নিউজ :

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার প্রাধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকা থেকে রোববার (১২ জুলাই) দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ছোট লঞ্চ মর্নিং বার্ড। সদরঘাটে ভেড়ানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

৩০ জুন রাতে নৌ পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন,এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

মামলার পর গত ১০ জুলাই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দক হানিফ সোহাগকে রাজধানীর কলাবাগান থানার সোবাহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে জেল হাজতে আছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12