সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিষাক্ত মদ পান, ৪৪ ইরানির মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
বিষাক্ত মদপান করে খুজেস্তান ও আলবার্জ প্রদেশে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে।এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সম্প্রতি ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

করাজ শহরের ডেপুটি প্রসিকিউটর মোহাম্মদ আঘারি বলেন, ‘নিহতদের মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের বাসিন্দা। আর বাকিরা উত্তরের আলবার্জ প্রদেশের বাসিন্দা।’

সম্প্রতি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।

দেশটির আহওয়াজ মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র আলী এহসানপুর বলেছেন, ‘কিছু নাগরিক শুনেছিলেন যে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই তারা এটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পান করেন।’

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। অ্যালকোহল মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হয়।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে রোধে অ্যালকোহলের কোনো প্রভাব নেই। তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ অনুসরণ করা উচিত।

এদিকে ইতোমধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আট হাজার ৪২ জন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12