সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিচারপতির নাম ভাঙ্গিয়ে অর্থআদায়কারী কর্মচারী ছমির বরখাস্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামানের আদালতের কর্মচারী এম.এল.এস.এস মো. ছমির উদ্দিন মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ছমির উদ্দিন হাইকোর্টের ওই বিচারপতির নাম ভাঙ্গিয়ে মামলার তদবির করে লোকজনের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, অসদাচরণ, দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায়র অভিযোগে রয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানীর স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামানের কোর্টে কর্মরত থাকাকালীন এম.এল.এস.এস মো. ছমির উদ্দিন মন্ডল বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে মামলার তদবির করে প্রচুর টাকা আয় করেন। এমনকি বিচারপতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন উপায়ে টাকা পয়সা লেনদেন করেন বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছমির উদ্দিন মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, অফিস শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে গত ৩ আগস্ট এই বিজ্ঞপ্তি জারি করা হয়। ছমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করার আগে নানা অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12