সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ বিশ্বজয়ীদের বরণ করে নিল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ বিশ্বজয়ী যুব ক্রিকেট দলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করে নিয়েছে। অতীতে অনেকবারই বিজয়ী ক্রীড়াবিদদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ। আজ বুধবার রাতে বিশ্বজয়ী যুবা ক্রিকেটারদের সম্মানে আয়োজিত নৈশভোজ হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিমানবন্দরে সম্পূর্ণ অন্য আবহ। অন্য রকম উৎসব। এবার যে বিশ্বজয়ী ক্রীড়াবিদদের বরণ করে নিল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুব ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছে বিকেল ৫টার একটু আগে। আকবর আলী, তৌহিদ হৃদয়দের ফুলের মালা দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান। এ সময় ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের বাইরেও বিপুল জনতার ভিড়। বিভিন্ন ব্যানার–ফেস্টুন আর জাতীয় পতাকা নিয়ে তারা এসেছেন অনূর্ধ্ব–১৯ দলের বিজয়ের আনন্দে শরীক হতে। ক্রিকেটারদের ছবি দিয়ে সাজানো একটি বাসে করে আকবর–রকিবুলদের এ মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাসে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি। সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে খেলোয়াড়দের দেওয়া হবে সংবর্ধনা। আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হবেন খেলোয়াড়েরা। বিমানবন্দর থেকে মিরপুরের পথে ক্রিকেটারদের বাসের সঙ্গে ছিল শতশত মোটর সাইকেল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12