সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনা শনাক্ত নতুন – ৩,১৪১ ও মৃত্যু- ৩২ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংরাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। বর্তমানে করোনয় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জন।

রোরবার (১৪ জুন) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৮ হাজার ৭৩০ জন।

তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ এক হাজার ৪৬৫টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ জনের মধ্যে পুরুষ ২৭ জন, নারী পাঁচ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে দুই জন, বরিশালে বিভাগে এক জন, রংপুরে বিভাগে এক জন, ময়মনসিংহ বিভাগে এক জন।

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয় জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন ও বাড়িতে মারা গেছেন ১১ জন। হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন এক জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১২ জন। মোট আইসোলেশনে আছেন নয় হাজার ৭৫৮ জন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12