সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় একদিনে ১৫৩ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৮,৬৬১ জন

ফাইল-- ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক : 
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৫৩ জনের মৃত্যূ হয়েছে। একই সময় করোনায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে আরো ৮,৬৬১ জন।

আজ রোববার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯ জনের। এর মধ্যে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ ভাগ।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে শনিবার বিকেল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যায় ১৩৪ জন, যা ছিল করোনার শুরু থেকে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১ জুলাই দেশে এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়।

তবে শনিবারের তুলনায় রোববার দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসাথে করোনার শুরু থেকে দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হলো।

সর্বাধিক আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম। এর আগে আছে পাকিস্তান। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে নয় লাখ ৬২ হাজার ৩১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক হাজার ২২৮ জন।

পাকিস্তানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৪০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12