সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বাংলাদেশে করোনায় একদিনে আরো ১৩৪ জনের মৃত্যূ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক : 
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্তহয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে।

গত একদিনে মৃতদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় সাত জনের মৃত্যু হয়।

আজ শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৭০৩টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।

সবশেষ করোনায় মৃত ১৩৪ জনের মধ্যে বয়সের হিসেবে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ২৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৩০ জন এবং ষাটোর্ধ্ব ৬৫ জন রয়েছেন।

গত ২৫ জুন থেকে এ পর্যন্ত দেশে প্রায় প্রতিদিনই করোনায় শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে একদিন (২৬ জুন) মৃত্যু ছিল একশ’ এর নিচে। গতকাল শুক্রবার (২ জুলাই) এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12