সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

বাংলাদেশে করোনায় আরো ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৯২ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৭৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৬১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৬৪ শতাংশ।

নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী নয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৩৮ জন বা ৭৭.৯৩ শতাংশ এবং নারী ১ হাজার ৩০ জন বা ২২.০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০.৫১ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্ব পরিস্থিতি :
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ২৭৬ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৮ হাজার ১৭ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৩ লাখ ৯৫ হাজার ৯০৪ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৭৫৩ জন।

এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬৫ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ৫২২ জনের। # সূত্র: ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12