সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ঢাকা সিটি নির্বাচনে বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ গর্হিত কাজ : প্রধানমন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা সিটি নির্বাচনে বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি দূতাবাসগুলো গর্হিত কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি আরো বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করে ঠিক করেনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসাস,
তিনি বলেন, তাদের উচিত ওই সব পর্যবেক্ষক, যারা বাংলাদেশের নাগরিক বিভিন্ন দূতাবাসে চাকরি করেন তাদের পর্যবেক্ষক হিসেবে গ্রহণ না করে এবং তারা ভোট কেন্দ্রে যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করা। ভোট দিতে আসতে পারবে, কিন্তু পর্যবেক্ষক হিসাবে নয়।

তিনি সকাল ৮টায় কেন্দ্রে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট দেন। ভোট দিতে আওয়ামী লীগের সভাপতি সকাল ৭ টা ৫৫ মিনিটে সিটি কলেজে পৌঁছান। পরে তিনি প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের ২৪১ নন্বর কক্ষে গিয়ে ভোট দেন।

দূতাবাসে কর্মরত বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের দেশে ভোট কেমন হয়; এমন কিছু কিছু নমুনা আমাদের জানা আছে।

‘একটা কাজ তারা ঠিক করেনি। তাদের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি নাগরিক যারা চাকরি করেন, তাদেরকে তারা বিদেশি পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছে।’

প্রধানমন্ত্রীর প্রশ্ন, তারা বিদেশি হয় কি করে? পর্যবেক্ষক হয় কি করে? ওখানে তারা চাকরি করে, তাদেরকে তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে পাঠায় কি করে। এটা সঠিক কাজ তারা (বিদেশি দূতাবাস) করেননি।

শেখ হাসিনা বলেন, এদের মধ্যে অনেক বৈরী লোক আছে। কারও পিতা হয়ত ৭৫-এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বা কেউ ছিলো স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে। তাদের উত্তরসূরি এমন অনেক আছে। তারা রাষ্ট্রদূতদের ওখানে চাকরি করে। তাদের নামও তারা ওখানে দিয়েছে।

এসময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা সঠিক কাজ করেনি। দেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন কীভাবে গ্রহণ করল? আইনে স্পষ্ট বলা আছে, বিদেশি পর্যবেক্ষক মানে বিদেশি হতে হবে। দেশের নাগরিক, কীভাবে তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন গ্রহণ করেছে তা আমি জানি না। এটা তারা গ্রহণ করে ঠিক করেনি।

উল্লেখ্য, শনিবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট পর্যবেক্ষণে ১০টি পশ্চিমা দেশের দূতাবাস থেকে নিয়োগ করা ৭৪ জনকে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ২৮ জন বাংলাদেশি, যারা বিভিন্ন দূতাবাসে চাকরি করেন। এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের ঘোর আপত্তি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12