সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ফুটপাতে নিলামে নির্মাণ সামগ্রি ২১ লক্ষাধিক টাকায় বিক্রি ডিএনসিসির

দূরবীণ নিউজ প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজধানীর গুলশান, বনানী ও বারিধারায় রাস্তা ও ফুট পাতে ফেলে রাখা নির্মান সামগ্রি ও অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে। পরে ওইসব নির্মাণ সামগ্রী তাৎক্ষণিক নিলামে ২১ লক্ষাধিক টাকা বিক্রয়করেছে ডিএনসিসির কর্মকর্তারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালত হয়েছে। ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হামিদ মিয়া গুলশানে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

শুরুতে নগর ভবনের সামনে ফুটপাতে অবৈধভাবে রাখা বালি জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসির এক ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরে গুলশান ৯০ নম্বর সড়কে অবৈধভাবে রাখা রড, ইট, বাঁশ ইত্যাদি তাৎক্ষণিকভাবে নিলামে ১৭ লাখ ৫৫ হাজার টাকা বিক্রয় করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বনানী ও কামাল আতাতুর্ক এভিনিউতে অভিযান পরিচালনা করেন। এ সময় বনানীতে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী তা নিলামে ৩ লাখ ৫১ হাজার ৯০০ টাকায় বিক্রয় করা হয়। বনানীতে ফুটপাতে অবৈধভাবে ২টি ফ্রিজ রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তা নিলামে ১৪ হাজার ৩৭৫ টাকা বিক্রয় করা হয়। এছাড়া ফুটপাত ও রাস্তা থেকে প্রায় ৩০টি দোকান উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করায় এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

অঞ্চল ৬ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন নতুন বাজার থেকে বাড্ডা পর্যন্ত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে থাকা প্রায় ১০০টি অস্থায়ী দোকান, টং ঘর ইত্যাদি উচ্ছেদ করা হয়। ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখায় ১ ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল নিলামে ২২ হাজার ৪২৫ টাকা বিক্রয় করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12