সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনার গুলিবর্ষণে আহত- ২৬০

দূরবীণ নিউজ ডেস্ক :
ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ২৬০ স্বাধীনতাকামী ফিলিস্তিনি আহত হয়েছেন। দখলকৃত পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় ইসরাইলি বসতি নির্মাণের প্রতিবাদে শনিবার পশ্চিমতীরে প্রতিবাদ মিছিল করেছেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছেন, নাবলুসের দক্ষিণে অবস্থিত বিতা এলাকায় ইসরাইলি সেনারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১৯১ ফিলিস্তিনি আহত হন।

কাফারকদুম এলাকার অন্তত ৪০ অধিবাসী ইসরাইলি সেনাদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন। একইভাবে আলখালিলের নিকটবর্তী আলফাওয়ার শরণার্থী শিবিরের ৩৭ ফিলিস্তিনিও আহত হয়েছেন।

সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত কুদস শহরের পূর্বে নতুন করে সাড়ে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালের ২৩ ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে শহর-উপশহর নির্মাণের সব ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি জরুরি নির্দেশ জারি করা হয়েছে।

দখলদার ইসরাইল সেই নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের ভূমি জবর-দখল করে একর পর এক ইহুদি বসতি নির্মাণ করেই যাচ্ছে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12