সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ফায়ার সার্ভিসের ৪৪ কর্মকর্তা রাষ্ট্রীয় পদক পেলেন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪ কর্মকর্তাকে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক দেয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিসের সদর দফতরে প্রদক প্রদান ও ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, পদকপ্রাপ্ত ৪৪ জনের মধ্যে ১০ জন ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’, ১৫ জন ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক’, ১০ জন পেয়েছেন ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ এবং নয়জন ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক’ পেয়েছেন।

‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি; দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ এই প্রতিপাদ্য নিয়ে গত ১৯ নভেম্বর থেকে দেশব্যাপী ফায়ার সপ্তাহ-২০২০ উদযাপিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। পদকপ্রদান শেষে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান তিনি এবং তারা ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও মনোযোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২০ পালনের মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারা দেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে অধিদফতরের পক্ষ থেকে শুভেচ্ছাস্মারক তুলে দেয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12