সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনা টিকা নিলেন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৩টায় করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলমের কক্ষে প্রবেশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসের টিকা গ্রহণ শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে বেরিয়ে আসেন।

জানা যায়, আজ রোববার বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিবন্ধন করা নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এখানে টিকা নিচ্ছেন এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চারটি বুথে টিকা দেয়া হচ্ছে। ২ নম্বর বুথের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সেবিকা আসমা আক্তার বলেন, ‘আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া শুরু হয়। এখানে মোট চারটি বুথে টিকা দেয়া হচ্ছে। এই বুথে এখন পর্যন্ত ৫০ জনকে টিকা দিয়েছি। আমাদের বুথে ২০০ জনকে টিকা দেয়ার টার্গেট আছে। আমাদের মেডিকেলের চিকিৎসক, স্টাফদের যারা নিবন্ধন করেছেন তাদেরও টিকা দেয়া হচ্ছে।’

জ্যেষ্ঠ সেবিকা আসমা আক্তার বলেন, আজ বিকেল ৩টার পর টিকা দান কমসূচি মূলতবি করা হয়। তকে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে আবার টিকাদান শুরু করব, বিকেল ৩টা পর্যন্ত দেব। এভাবে এ মাসে এখানে আমরা ১২ দিন টিকা দেওয়া হবে বলেন জানান তিনি।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12