সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

প্রতারক সাহেদ ৪ দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার চট্টগ্রামে অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট-৩ এর বিচারক শফি উদ্দিনের আদালত প্রতারক সাহেদ করিমের বিরুদ্ধে চারদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ টাকা ও চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গত ১৩ জুলাই মামলা হয়।

আদালতে সাহেদকে গ্রেপ্তার দেখানোর পর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামের মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে তার চাচাতো ভাই মো. সাইফুদ্দিন মহসীন ডবলমুরিং থানায় মামলা করেন। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সাহেদ টাকাগুলো হাতিয়ে নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12