সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

পুরান ঢাকায় লক্ষীবাজারে কারপাকিংএর জায়গায় অবৈধ মার্কেটগুড়ি দিয়েছে ডিএসসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
অবশেষে টানা ২৫ বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পুরান ঢাকায় লক্ষীবাজার এলাকায় ১০.০৮ শতক কারপাকিংএর জায়গায় নির্মিত অবৈধ মার্কেটগুড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হযেছে।

গত ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত জনৈক বিল্লুর নির্মিত অবৈধ মার্কেট উচ্ছেদ করেছে।

জানা যায় কারপাকিং এর নামে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন থেকে জনৈক বিল্লু ওই জায়গাটি ইজারা নিয়েছিল। ইজারার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও প্রথম কিস্তি পরিশোধের পর সময়মতো দ্বিতীয় কিস্তি পরিশোধ করেনি জিল্লু। পরে ঢাকা সিটি কর্পোরেশন ১৯৯৫ সালে জিল্লুর ইজারা বাতিল করে।

 

ইজারা বাতিল করা হলে জনৈক বিল্লু সংক্ষুব্ধ হয়ে দেওয়ানী আদালতে ইজারা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং কার পার্কিং থাকা অবস্থায় তাকে উচ্ছেদ করার বিপক্ষে আদালত হতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনতে সক্ষম হন। পরে বর্ণিত কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় জনৈক বিল্লু গড়ে তোলেন অবৈধ মার্কেট।

এই দীর্ঘ সময়ে তিনি কর্পোরেশনকে কোন অর্থ পরিশোধ না করলেও বহাল তবিয়তে ভোগ করে আসছিলেন এই অবৈধ সম্পাদলব্দ অর্থ-বিত্ত।

ডিএসসিসির আওতাধীন অঞ্চল ০৪ এর লক্ষ্মীবাজার এলাকায় কার পার্কিং এ অবৈধভাবে নির্মিত মার্কেটে কাপড়ের দোকান ও কাঁচা বাজার গড়ে তোলা হয়। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়েের দোকান ও কাঁচা বাজার গুড়িয়ে দেয়া হয়।

পরবর্তীতে উচ্ছেদকৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে উপস্থিত জনগণের সম্মুখে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলামকারীকে উচ্ছেদকৃত মালামাল আগামী ২৯ জানোয়ারের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও, এ সময় উচ্ছেদ স্পটে মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ৪ মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে পুলিশ ও র‌্যাবের ৬ প্লাটুন সদস্য অংশ নেয়। এ সময় স্থানীয় কাউন্সিলরসহ কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে অবৈধভাবে কর্পোরেশনের সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। কার পার্কিংয়ের কথা বলে তিনি সেখানে অবৈধভাবে মার্কেট গড়ে তোলেন। আজ আমরা সেই অবৈধ মার্কেট গুড়িয়ে দিয়েছি। /প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12