সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

পুরান ঢাকায় মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত, ৫০ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় মৌলভীবাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে মৌলভীবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।এছাড়াও সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অভিযানকালে ১১টি প্রতিষ্ঠানকে (দোকান) ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ উপধারায় এই জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেলক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।”

অভিযানকালে অন্যান্যের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12