সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পুরন ঢাকায় কেন্দ্রিয় কারাগারে আরো ৯ কারারক্ষী করোনায় আক্রান্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আরো ৯ জন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে আগের কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত । এ নিয়ে মোট ১০ কারারক্ষীদের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্ত কারারক্ষীদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে।

কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ২১ এপ্রিল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ৬০ বছর বয়সী একজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়। পরে তাকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

নাজিম উদ্দিন রোডে পুরানো কারাগারে দায়িত্বে থাকা অবস্থায় আরো ৯ জন জ্বরে ভুগলে তাদের নমুনা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়। মঙ্গলবার সবার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

তিনি আরো জানান, আক্রান্তদের ছয়জন কারারক্ষীকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও তিনজনকে মিরপুর এলাকার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সাথে দায়িত্বে থাকা অন্য পাঁচজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এখনো করোনামুক্ত আছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।

এদিকে কারাগারকে করোনামুক্ত রাখতে হাজতিদের সাথে সাক্ষাৎ এবং কোনো পণ্য আনা-নেয়া বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12