সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

পি কে হালদারের সহযোগী অসীম কুমার মিস্ত্রিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে দুদক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী অসীম কুমার মিস্ত্রির বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আসামি অসীম কুমার মিস্ত্রিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ৩দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

পরে তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনটির শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অসীম কুমার মিস্ত্রির বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য,২০২০ সালের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12