সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

পরীর পাহাড় নিয়ে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারন করার আহবান আইনমন্ত্রীর

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
চট্টগ্রামে অবস্থিত পরীর পাহাড়ের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ও নতুন ভবন নির্মাণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ  রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী আইনমন্ত্রী এ বৈঠক আহবান করেন। বৈঠকে আইনমন্ত্রী জানান, তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের বক্তব্যও শুনবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবেন। সে পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারন করার আহবান জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও যুগ্ম সচিব হাবিবুর রহমান জিন্নাহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী ও মেট্রোপলিটান পিপি ফখরুদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা জিপি নাজমূল আহসান খান আলমগীর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও রতন কুমার রায় এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12