সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নড়িয়া আওয়ামী লীগ সভাপতি হাজী হাছান আলী আর নেই

মো. সাজ্জাদ হোসেন, দূরবীণ নিউজ :
শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাছান আলী রাড়ী আর নই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার (২ জুন ) নড়িয়া পৌরসভার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৮ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, দলীয় কর্মী-সমর্থক ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (মঙ্গলবার) বাদ জোহর নড়িয়ার মুলফতগঞ্জ মাদ্রাসায় হাছান আলী রাড়ীর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে হাজী হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ,এমপি।

শোকবার্তায় তিনি বলেন, জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুদীর্ঘকাল তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর বিয়োগে শরীয়তপুর আওয়ামী লীগ এক শক্তিশালী ও বিশ্বস্ত কর্মীকে হারিয়েছে।

উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নড়িয়ার সাবেক এমপি শহীদ এএফএম নুরুল হক হাওলাদারের কন্যা ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা।

তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12