সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নিম্মমানের পণ্য বাজারে প্রবেশের সুযোগ বন্ধ করতে হবে: দুদক সচিব 

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন, পণ্যের মান নিয়ে আপোস করার কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই নিম্মমানের পণ্য বাজারে প্রবেশের সুযোগ দেওয়া সমীচীন হবে না। এক্ষেত্রে বিএসটিআই এর ভূমিকা শতভাগ পরিশুদ্ধ হতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) বিএসটিআই এর প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকতা-কর্মচারীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত এসব কথা বলেন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন , প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতার বিকাশে কোনো বিকল্প নেই। এছাড়া গবেষণা এবং তথ্য প্রযুক্তর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেও প্রাতিষ্ঠানিক সক্ষমতার বৃদ্ধি ঘটানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন , ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিম্মমানের পণ্যকে বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার পথ বন্ধ করতে হবে। এক্ষেত্রে দুদকও সক্রিয় থাকবে। এজাতীয় দুর্নীতির ঘটনায় কাউকেই ছাড় দেওয়া সঠিক হবে না। কারণ পণ্যের মান সঠিকভাবে বজায় রাখা না গেলে, জনস্বাস্থ্যের উন্নয়ন সাধন করা সম্ভব নয়।

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, বিএসটিআই পণ্যের মান নিশ্চিতকরণে যেসব অভিযান পরিচালনা করে- এগুলোকে কার্যকর করতে হলে বিএসটিআই নিজস্ব গোয়েন্দা তথ্য ব্যবহার করতে হবে ।

তিনি বলেন, এছাড়া বিএসটিআই একটি টোল ফ্রি হটলাইন চালু করতে পারে। যাতে সাধারণ মানুষ পণ্যের মান নিয়ে অভিযোগ জানাতে পারেন।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের উচিত প্রাতিষ্ঠানিকভাবেই দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে শুদ্ধাচার বিকাশে জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে কার্যক্রম পরিচালনা করা।

তিনি বিএসটিআই-কে জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে অনৈতিকতার বিরুদ্ধে কর্মকৌশল পরিচালনা করার আহ্বান জানান। বিএসটিআই-এর মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসাইন এই কর্মশালার সভাপতিত্ব করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12