সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ত্বাধীন সরকারের প্রথম প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে। এরফলে সৎ করদাতাদের সঙ্গে বৈষ্যম্যমূলক তৈরি হবে এবং এটা কর ন্যয্যতা বিনষ্ট করবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

আজ শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সিপিডির গবেষক ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কালো টাকা প্রসঙ্গে ড. ফাহমিদা খাতুন বলেন, ভিন্ন উপায়ে বাজেটে এখনো কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। জমি বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ পাবে। অনেকে সেখানেও বিনিয়োগ করতে পারে।

তিনি বলেন, এ ধরনের সুযোগ রাখলে যারা কর ফাঁকি দেন তাদের সঙ্গে রেগুলার কর পরিশোধ করা সৎ করদাতাদের একটা বৈষম্য সৃষ্টি হয়। নৈতিকভাবে কিন্তু সেটা ভালো নয়, সেটা মোরাল হ্যাজার্ড তৈরি করতে পারে, এটিই আমাদের অবস্থান। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ করদাতা ও ব্যবসায়ীরা উৎসাহ হারাতে পারেন বলেও উল্লেখ করেন ড. ফাহমিদা।

কালো টাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়। তার কারণ, যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে, তার থেকে সরকারের আয় খুবই কম এসেছে। বরং অন্যদের জন্য এটি একটি মোরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে।

তিনি বলেন, সেজন্য আমরা বলেছি- এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়, নৈতিকভাবেও কাম্য নয়। কারণ, যারা সঠিকভাবে কর দিচ্ছেন তাদের এটি নিরুৎসাহিত করতে পারে। আবার এটি রাজনৈতিকভাবেও ইতিবাচক নয়। কারণ, সাধারণ মানুষ মনে করেন যারা নাকি দুর্নীতি করেছে, যারা নাকি অনেক সময় ট্যাক্স ঠিকমতো দেননি, তাদের একটি সুবিধা দেওয়া হলো। ‘এটি অর্থনৈতিক, নৈতিক ও রাজনৈতিক তিনভাবেই আমরা এটিকে সমর্থন করি না’—যোগ করেন অধ্যাপক মোস্তাফিজুর।

আ. দৈ./কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12