সর্বশেষঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নগরীর উত্তরায় একটি প্রাইভেট কার পুড়েছে

দূরবীন নিউজ প্রতিবেদক :
নগরীর উত্তরার হাউজবিল্ডিং এর সামনে ঢাকা ময়মনসিংহ প্রধান সড়কে প্রাইভেটকারের ব্যাটারিতে শর্টসার্কিটের আগুনে গাড়িটি পুড়ে গেছে। গাড়ির নম্বর (ঢাকা মেট্রো গ-১১-০৫৫৫)।

প্রত্যক্ষ দর্শিদের মতে , বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে প্রাইভেটকারটির ব্যাটারিতে শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। পরে উত্তরার ফায়ার সার্ভিসের দুটি উইনিট এসে আগুন নিভাতে সক্ষম হন। তবে গাড়িটি আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।

সিএনজি চালিত প্রাইভেটকারটির পেছনে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পাশের নর্থ টাওয়ার, এস আর টাওয়ার ও বিজিএমইএ ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে এ তিনটি ভবন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা সময়ে উত্তরার এই প্রধান সড়কটি থাকে খুবই ব্যস্ত। প্রাইভেট কারটি ঢাকার দিক থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল। হঠাৎ করেই গাড়ির সামনে কালো ধোয়া দেখে চালক গাড়িটি রাস্তার মাঝখানেই থামান।

অল্প সময়ের মধ্যেই পুরো গাড়িতেই আগুন ধরে যায়। গাড়িতে চালক একাই ছিলেন। চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। বন্ধ হয়ে যায় ঐ রাস্তায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। গাড়িতে কাউকে পাইনি।

উত্তরা পশ্চিম থানার পুলিশের উপ পরিদর্শক শাহ আলম জানান, পুরে যাওয়া গাড়ির নম্বর পাওয়া গেছে। আমরা এখন গাড়ির মালিক ও চালককে খুঁজে পাব সহজেই। আগুন লাগার কারণও জানতে পারবো। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12