সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দেশে করোনায় আক্রান্ত নতুন ২,৮২৮জন.. মোট – ৬০,৩৯১ জন .. মোট মৃত্যু – ৮১১

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করোনা আক্রান্ত ২ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৩০ জন। শুক্রবার দুপুর পর্যন্ত সরকারের হিসেব মতে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন। মোট মৃত্যু ৮১১ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। সর্বমোট ১২ হাজার ৮০৪ জন সুস্থ হয়েছেন।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৯১ জনের এবং মারা গেছেন ৮১১ জন।ব্রিফিংয়ে বলা হয়, ৪ জুন পর্যন্ত দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর ৭১ শতাংশ পুরুষ ও ২৯ শতাংশ নারী।

এর আগে দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৪২৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৫ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ জনের জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ১২ হাজার ৬৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি নমুনা।

দেশে ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি ২৮ শতাংশ যাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন, তাঁরা ২১ থেকে ৩০ বছর বয়সী।এ বয়সী ব্যক্তিদের নিজের স্বার্থে ও পরিবারের স্বার্থে সতর্ক থাকা উচিত। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12